স্মার্ট টেকনোলজীর স্মার্ট ইউজার হিসাবে নিজেকে তৈরী করুন
স্মার্ট টেকনোলজীর স্মার্ট ইউজার হিসাবে নিজেকে তৈরী করুন
টেকনোলজীর যুগে সার্টিফিকেট আপনার চাকুরীর নিশ্চয়তা বহন করে না, যে গুলোর মাধ্যমে নিশ্চিত করে থাকে সে গুলো হলো আপনার বুদ্ধিমত্ত্বা ও অর্জিত দক্ষতা সমূহ।
২০১৯ সালের শেষ প্রান্তে এসে কম্পিউটার কোর্স করার প্রবনতা শিক্ষার্থীদের মধ্যে হঠাৎ করে বেড়ে গেছে। এর কারণ হিসাবে বলতে গেলে বলতে হচ্ছে ডিসি অফিস সহ বিভিন্ন সরকারি বেরসরকরি অফিস ও প্রোজেক্ট প্রকল্প বাস্তবায়নের লক্ষে দক্ষ জনশক্তি নিয়োগের আহবান করা হয়েছে। সেই দিন আর নেই যে টাকা দিলেই চাকুরী হবে। এখন প্রত্যেক অফিস চায় দক্ষ লোক।
যে কোন পোষ্টে চাকুরী নিয়োগের ক্ষেত্রে ছোট করে লিখা থাকে কম্পিউটারে দক্ষ লোকদের অগ্রাধিকার দেওয়া হবে। এখানেই শেষ নয়। যখন কোন অফিস বা প্রতিষ্ঠান নির্দিষ্ট কোন পদের জন্য লোক নিয়োগের আহবান করে থাকে যেমন ; কম্পিউটার অপারেটর, কম্পিউটার কাম অফিস সহকারী, অফিস ইনচার্জ ও কোষাধক্ষ্য অর্থ্যাৎ যে সার্ভিসের সাথে কম্পিউটার টেকনোলজী জড়িত। তখন চাকুরী প্রার্থীরা শুধু যেন তেন ভাবে কম্পিউটার অফিস এপ্লিকেশন শিখে চাকুরীতে দরখাস্ত করে থাকে। তাতে চাকুরী প্রার্থীর চাকুরী পাওয়ার আশাটা খুব ক্ষীণ।
আপনাকে প্রথমে ভাবতে হবে অফিস আপনার উপর নির্ভর করে থাকে আগামী প্রজন্মকে আলিঙ্গন করান জন্য, সেক্ষেত্রে আপনাকে স্মার্ট, দক্ষ ও চৌকশ হতে হবে। এখন মুল কথায় আসি। অফিস প্যাকেজ যেমন এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট এর উপর ভালো দক্ষতা থাকতে হবে। শুধু এই সমস্ত প্রোগ্রাম জানলেই হবে না পাশাপাশি ইন্টারনেট, স্ক্যানিং, ফটোশপ ও প্রিন্টিং ফরমেট এর জটিল অপশন গুলোও জানতে হবে।
শেষ কথা হচ্ছে:
আপনি সবই জানেন । কিন্তু আপনার টাইপিং এর গতি খুবই ধীর ও এলোমেলো। ইংরেজি-বাংলা বানান এর আধুনিক নিয়ম সম্পর্কে ধারনা খুব কম। তাহলে আপনার দ্বারা অফিস পরিচালনা করা খুবই কষ্ট সাধ্য হবে এমন কি পাওয়া চাকুরীও হারাতে পারেন।
তাই আপনার প্রথমত উচিৎ হবে নির্ভুল ভাবে টাইপিং পদ্ধতি আয়ত্ব করে অফিস প্যাকেজ ভালভাবে শিখে চাকুরীতে আবেদন করা। সবচাইতে সহজ সরল কথা হচ্ছে টেকনোলজীর যুগে সার্টিফিকেট আপনার চাকুরীর নিশ্চয়তা বহন করে না, যে গুলোর মাধ্যমে নিশ্চিত করে থাকে সে গুলো হলো আপনার বুদ্ধিমত্ত্বা ও অর্জিত দক্ষতা সমূহ।
এখন কথা হচ্ছে আপনার ইচ্ছা শক্তিকে কাজে লাগানোর মত ভাল মানসম্মত প্রতিষ্ঠান সহ ভাল গাইডার বা প্রশিক্ষক পাচ্ছেন না? সে ক্ষেত্রে বসুন্ধরা কম্পিউটার স্বল্প মেয়াদে স্বল্প টাকার বিনিময়ে আপনাকে স্মার্ট টেকনোলজীর স্মার্ট ইউজার তৈরীতে সহায়তা করবে।
তোফাজ্জল হোসেন তপু
পরিচালক
বসুন্ধরা কম্পিউটার
মুক্তির মোড়, নওগাঁ।
মোবাইল : ০১৭১৭-১৭৮৫৬৯
ফেসবুক পেজ : https://www.facebook.com/bccnaogaon


No comments